ফেনীতে সালিসের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ কর্মীসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে একটি সালিসকে কেন্দ্র করে যুবলীগের পাঁচ কর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের মধ্যে খোকন (২৫) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোছনা গ্রামে সালিসকে কেন্দ্র করে গত সোমবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ-সমর্থক দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। থানায় মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।