ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ফেনী সদর হাসপাতালে ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।মামলার আসামিরা হলেন: ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের ইয়াছিন (২৪), বেলাল (১৯), পলাশ (২৩), আলমগীর (২৩), বেলাল বৈদ্য ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম।ফুলগাজী থানা সূত্র জানায়, ওই ছাত্রীর বাড়ি চট্টগ্রামে। তার পরিবারের সঙ্গে ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামের বেলাল বৈদ্যের অনেক আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল। কয়েক দিন আগে ওই ছাত্রীর বাড়িতে যান বেলাল। গত বুধবার বেলালের সঙ্গে ফুলগাজীতে বেড়াতে আসে ছাত্রীটি।মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইয়াছিন, বেলাল, পলাশ ও আলমগীর জোর করে বেলাল বৈদ্যের ঘরে ঢোকেন। তাঁরা ছাত্রীটিকে পাশের বসন্তপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ফুলগাজী থানায় খবর দিলে পুলিশ শুক্রবার বসন্তপুর গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে তার বাবা-মাকে খবর দেয়। গতকাল শনিবার সকালে মেয়েটির বাবা-মা ফুলগাজীতে আসেন। ডাক্তারি পরীক্ষার পর পুলিশ মেয়েটিকে তার বাবা-মায়ের হেফাজতে তুলে দিয়েছে। ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।