ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রতিবাদে গতকাল রোববার জেলায় ধর্মঘট পালন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
জেলা জুয়েলার্স মালিক সমিতি সূত্র জানায়, গতকাল জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। সন্ধ্যায় সংগঠনের সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানান। সভায় আজ সোমবার শহরের ট্রাঙ্ক রোডে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় শহরে ব্যাপক বোমাবাজি ও আতঙ্ক সৃষ্টি করে ‘আবেদীন জুয়েলার্স’-এ লুটপাট চালায় ডাকাতেরা।
থানার এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকা থেকে এক ডাকাতকে আটক করা হয়েছে।