ফেনীতে স্বামী হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শশুরবাড়িতে এক ব্যক্তি খুন হওয়ার এক মাস ১২ দিন পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী রাবেয়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাবেয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।পুলিশ জানায়, গতকাল রোববার সকালে ফেনী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল বাহার চৌধুরী ফেনী পৌরসভার মধ্যম মধুপুর গ্রামের মৃত আলী আরশাদের ছেলে ফয়েজ আহমঞ্চদের অপমৃত্যুসংক্রান্ত তাঁর স্ত্রীর ফেনী থানায় দায়ের করা সাধারণ ডায়েরি তদন্ত করতে গিয়ে কৌশলে জানতে পারেন নিহত ফয়েজ আহমঞ্চদের স্ত্রী রাবেয়া বেগম ও তাঁর ভাই জসিম উদ্দিন তাঁকে হত্যা করে লাশ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেন। গতকাল রোববার বিকেলে এসআই মো. ইকবাল বাহার চৌধুরী জিজ্ঞাসাবাদের জন্য ফয়েজ আহমঞ্চদের স্ত্রী রাবেয়া বেগমকে ফেনী থানায় নিয়ে যান। মো. ইকবাল বাহার চৌধুরী স্বামী হত্যার ঘটনায় স্ত্রী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।