ফেনীতে স্মৃতিস্তম্ভ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন সময় কর্তব্য পালন করতে গিয়ে পুলিশের যেসব সদস্য জীবন দিয়েছেন, তাঁদের স্মরণে ফেনীতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে পুলিশ বিভাগ।
গতকাল সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে নির্মিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার।
স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে সারা দেশে পুলিশের বহু সদস্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তাঁদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ। তিনি বলেন, ফেনী পুলিশ প্রশাসন একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। অন্যান্য জেলাও এ ধরনের উদ্যোগ নেবে বলে তিনি আশা করছেন।