ফেনীতে সড়ক দুর্ঘটনার জের ধরে গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাঙচুর করেছে। গত মঙ্গলবার ফটিকছড়িতে অপর এক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজারের পাশে দুপুরে একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ফখরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। ফটিকছড়ি (চট্টগ্রাম): মঙ্গলবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট হাসপাতাল রাস্তার মাথাসংলগ্ন বেইলি সেতুর কাছে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নূর হোসেন (৪০) মারা যান।