ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে ফেনী-সোনাগাজী সড়কের মোল্লার তাকিয়া বাজার এলাকায় সড়ক পারাপারের সময় বাসের চাপায় আম্বিয়া খাতুন মারাত্মক আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকার মৃত নুর আহম্মদের স্ত্রী।ফেনী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেনী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।