ফেনীতে সড়ক দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত শনিবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি নিতে গতকাল বিকেল পর্যন্ত মালিক বা অন্য কেউ থানায় যোগাযোগ করেনি।গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেপুর রেল ক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী নাদিয়া সুলতানাসহ চারজন নিহত ও ৩৫ জন আহত হন। এ ঘটনায় ওই দিন বিকেলেই মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। সংশোধনী: গতকাল রোববার এ বিষয়ে প্রকাশিত সংবাদে একটি তথ্য ভুল রয়েছে। ওই সংবাদে বলা হয়, সেন্ট মার্টিন সার্ভিসের একটি নৈশকোচ দুর্ঘটনার শিকার হয়। কিন্তু আসলে দুর্ঘটনার শিকার হয় ‘সেন্ট মার্টিন ব্লু লাইন’ নামের একটি বাস। এ ভুলের জন্য আমরা দুঃখিত।