ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল রোববার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাসুদ (২৮) নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত এবং অপর একজন বিক্রয় প্রতিনিধি আহত হয়েছেন। আহত মো. সোহেলকে (২৭) মুমূর্ষু অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার আনন্দপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী উল্টে গিয়ে সড়কের বাইরে পড়ে যান। এতে মো. মাসুদ ঘটনাস্থলে মারা যান এবং মো. সোহেলকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সোহেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের দুজনের বাড়ি পরশুরাম উপজেলায়। তাঁরা পরশুরাম থেকে ফেনী যাচ্ছিলেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।