ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা নামক স্থানে গতকাল বিকেলে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ তিনজন আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গাড়িচালক মোহামঞ্চদ ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত দুই যাত্রী মোস্তাকুন নবী ও মোহামঞ্চদ জিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।