ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে ফেনীর মহিপাল থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারের দিকে যাত্রা করে। ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টার দিকে একরামুল হক ওরফে বাদশা (৩০) মারা যান। তাঁর বাড়ি দাগনভূঞা উপজেলার উত্তর নন্দিরগাঁও গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২০) ও মো. নাছির (৩৭)। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।