ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গত শনিবার রাতে ফেনী পৌর এলাকার লালপুলে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক মহিউদ্দিন (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন। তাঁদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিউদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কসকা এলাকায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।