ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মনছুর আহম্মদ ভূঁঞা (৩৫) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মনছুর আহম্মদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই আবুল হাসেম বলেন, মহিপাল থেকে ফল কিনে মোটরসাইকেলযোগে গুণবতী ফিরছিলেন মনছুর। রাত আটটার দিকে মহাসড়কের ফতেহপুরে স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে মনছুর ঘটনাস্থলে মারা যান।
মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।