ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্যজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (২৪)। তিনি ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের শহীদুল্লার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ফেনী-পরশুরাম সড়কের লতিফের দোকানের পাশে বাঁকাপুল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আবদুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরেক আরোহী দাউদুল ইসলাম। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।