ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল সকালে সবজি ব্যবসায়ী ইসহাক আহমদ (৪৫) পিকআপবোঝাই সবজি নিয়ে সীতাকুণ্ড থেকে ফেনী শহরে আসছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়ী ইসহাক ও পিকআপের চালক মো. আকবর হোসেন (৩০) আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুজনের বাড়ি সীতাকুণ্ডে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।