ফেনীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৫) নামের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি জেলার মহিপাল হাইওয়ে থানা-পুলিশের গাড়িচালক ছিলেন।পুলিশ জানায়, গত সোমবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অদূরে ফতেপুর রেলগেট এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। তখন মহিপাল হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল হুমায়ুন কবির এক পাশে গাড়ি রেখে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে হুমায়ুন কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাঁরা লাশ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে নিয়ে যান।