ফেনীতে সড়ক দুর্ঘটনায় বিচারপতি রউফেরস্ত্রী নিহত
ফেনী সদর উপজেলার বোগদাদিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফের স্ত্রী আয়েশা সুলতানা (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ছেলে, ছেলের বউসহ পাঁচজন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিচারপতি আবদুর রউফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা একটি পাজেরো জিপে করে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। গাড়ি বোগদাদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কনটেইনারবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আয়েশা সুলতানাসহ ছয়জন আহত হন। ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।আহত এরশাদ রউফ (২৩), আরশাদুল রউফের মেয়ে আয়না (৪), রেশমি (৮), ছেলের বউ সানিয়া মজুমদার (৩৫) ও আত্মীয় মঞ্জুরুল করিমকে (১৯) একই হাসপাতালে ভর্তি করা হয়।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, ‘গাড়িটি চালকের বদলে বিচারপতি রউফের ছেলে এরশাদ রউফ নিজে চালাচ্ছিলেন।’