ফেনীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল নামক স্থানে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক মহিউদ্দিন (৫৫) ও তাঁর সঙ্গী অলি আহম্মদ গুরুতর আহত হন। তাঁদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অলি আহম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত মহিউদ্দিনের বাড়ি সোনাগাজী উপজেলার বাদুরিয়া গ্রামে। তিনি উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্কুল ছুটি শেষে তিনি মোটরসাইকেলে করে ফেনী শহরে যাচ্ছিলেন।