ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. রহিম উল্লাহ (৬৫) নামের একজন প্রাক্তন শিক্ষক মারা গেছেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল-পাগলামিয়া সড়কের মাথায় একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশারোহী মাস্টার মো. রহিম উল্লাহ (৬৫) গুরুতর আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রহিম উল্লাহ নোয়াখালীর সেনবাগ পৌরসভার কাদরা গ্রামের অধিবাসী। তিনি সেনবাগের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।