ফেনীতে সড়কের গাছ চুরি, পরে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীর কুঠিরহাট-চরলক্ষ্মীগঞ্জ সড়কের পাশ থেকে চুরি হওয়া ১০টি গাছ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার ফেনীর সামাজিক বন বিভাগ গাছগুলো উদ্ধার করে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে দুর্বৃত্তরা কুঠিরহাট-চরলক্ষ্মীগঞ্জ সড়কের পাশ থেকে বেশ কটি গাছ কেটে নিয়ে যায়। গতকাল সকালে ফেনীর সামাজিক বন বিভাগ ১০টি গাছ উদ্ধার করে সোনাগাজী বন বিভাগ কার্যালয়ে নিয়ে যায়। এ ঘটনায় বন বিভাগ সোনাগাজী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ফেনীর সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।