ফেনীতে হত্যা মামলার আসামি ২০ বছর পর ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি আবদুর রৌপকে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবদুর রৌপ ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের আবদুল মালেকের ছেলে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সাজা পাওয়া আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর রৌপ ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর গ্রামের আলোচিত সিরাজ হত্যা মামলায় সাজা পাওয়া পলাতক আসামি। ২০ বছর আগে আদালত তাঁকে যাবজ্জীবন সাজা দিলেও এত দিন তিনি পলাতক ছিলেন।