ফেনীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফেনীর জেলা ও দায়রা জজ এ কে এম হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার এক রায়ে চাচি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন চৌধুরী নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। মামলার রায় ঘোষণার সময় আসামি মারুফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার এজাহার সূত্র ও সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহমঞ্চদ জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের ছায়েদুর রহমান চৌধুরীর ছেলে মারুফ গত বছরের ৬ এপ্রিল বিকেলে ফেনী পৌরসভার ডাক্তারপাড়ার কাশেম ম্যানশনে ঢুকে তাঁর চাচা শহীদুল্লাহ চৌধুরীর স্ত্রী ছকিনা বেগমকে বাসার মধ্যে একা পেয়ে জোর করে গলার স্বর্ণের চেন ছিনতাই করার চেষ্টা করেন। বাধা পেয়ে তিনি তাঁর চাচিকে জাপটে ধরে গলা টিপে হত্যার পর স্বর্ণের চেন ছিনিয়ে নেন। পরে আশপাশের লোকজন মারুফকে আটক করে ফেনী থানার পুলিশে সোপর্দ করে।