ফেনীতে হত্যা মামলায় দুই কিশোরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হত্যা মামলার রায়ে দুই কিশোরকে পাঁচ বছর করে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ হারুনুর রশিদ এ রায় দেন। দণ্ড পাওয়া ওই দুই কিশোর হচ্ছে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের আবদুল হালিম ও সাইফুল ইসলাম। আবদুল হালিম পলাতক রয়েছে। গ্রেপ্তার হওয়ার দিন থেকে এই রায় কার্যকর হবে।আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৪ এপ্রিল সন্ধ্যায় উত্তর মন্দিয়া গ্রামের গোলাপ বিয়া (৫৫) নামের এক নারীর কাছ থেকে দুই কিশোরসহ অপর দুই ব্যক্তি টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাতে ওই নারী নিহত হন। তখন হালিমের বয়স ১৬ ও সাইফুলের ১২ বছর ছিল। এ ঘটনায় পরদিন ছাগলনাইয়া থানায় হত্যা মামলা হয়। মামলাটি পরবর্তী সময়ে দুই ভাগে বিভক্ত করা হয়। এতে প্রাপ্তবয়স্ক দুজনকে বুধবার একই আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল ওই দুই কিশোরকে দণ্ড দিলেন আদালত।