ফেনীতে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর অতিরিক্ত দায়রা জজ সুফিয়া বেগম গতকাল সোমবার এই রায় দেন। কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল হাই ওরফে মিয়া ও জাহাঙ্গীর আলম কারাগারে রয়েছেন। দণ্ডপ্রাপ্ত অপর চার আসামি এরশাদ উল্লাহ ওরফে আজাদ, পিন্টু, মামুন ও করিমুল হক পলাতক রয়েছেন।সূত্র জানায়, ২০০২ সালের ২২ এপ্রিল সোনাগাজী উপজেলার সাহেবের হাট আলহাজ সফিউল্লাহ উচ্চবিদ্যালয়ের দপ্তরি ও আওয়ামী লীগের স্থানীয় কর্মী মাহবুবুল হককে বিদ্যালয়ের মাঠে শত শত শিক্ষার্থীর সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই দিনই মাহবুবুল হকের স্ত্রী সুলতানা রাজিয়া সোনাগাজী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোনাগাজী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন খান ২০০২ সালের ১৯ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।