ফেনীতে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে একটি হত্যা মামলার রায়ে মো. মোস্তাক ও কোহিনুর নামের দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ হারুনুর রশিদ গতকাল বুধবার এই রায় দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে। তাঁদের মধ্যে কোহিনুর পলাতক। গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁর সাজা কার্যকর হবে।আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৪ এপ্রিল সন্ধ্যায় উত্তর মন্দিয়া গ্রামে গোলাপ বিয়া (৫৫) নামের এক নারীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন আসামি মোস্তাক ও কোহিনুর। এতে বাধা দেওয়ায় আসামিরা ওই নারীকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই গোলাপ বিয়ার মৃত্যু হয়।