ফেনীতে হাইটেক পার্ক স্থাপন নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেনীতে হাইটেক পার্ক স্থাপন’ শীর্ষক এক সেমিনার গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে৷
অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার৷
ফেনীতে হাইটেক পার্ক স্থাপনের গুরুত্ব ও সম্ভাব্যতা বিষয়ে নানা তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব আর এইচ এম আলাওল কবির, সরকারি জিয়া মহিলা কলেজের গণিত ও আইটিসির প্রভাষক আহসান উল্লাহ৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেতারা বেগম, সাইফুর রহমান, নাসির উদ্দিন, আবু তাহের, বখতেয়ার ইসলাম ও শওকত মাহমুদ৷ সেমিনারে হাইটেক পার্কের জন্য ফেনী গার্লস ক্যাডেট কলেজের পাশে পরিত্যক্ত পুরাতন বিমানবন্দরের এমইএস কর্তৃপক্ষের পতিত জমি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুহুরীগঞ্জ এলাকা ও ফেনীর রাণীরহাট দোস্ত টেক্সটাইল মিল এলাকার মধ্যে একটি স্থান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়৷