ফেনীতে হিযবুত তাওহীদের তিন সদস্য জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরে গ্রেপ্তার উগ্রপন্থী গোপন সংগঠন হিযবুত তাওহীদের তিন সদস্যকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতের কাছে তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। গত শনিবার হিযবুত তাওহীদের তিন সদস্য রোকেয়া বেগম (৪৫), ফাতেমা আক্তার ওরফে মুক্তা (২৫) ও সাইফুল ইসলামকে (২৫) স্থানীয় লোকজন ধরে পুলিশে সোপর্দ করে।ফেনী থানার এসআই আবদুল ওহাব জানান, ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনজনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার রিমান্ডের আবেদনের ওপর শুনানি হতে পারে।