ফেনীতে ১২ দফা দাবিতে শিক্ষক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে সরকারি প্রাথমিক শিক্ষকদের ১২ দফা দাবিসংবলিত একটি সঞ্চারকলিপি গতকাল সোমবার সকালে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। স্মারকলিপি দেওয়ার আগে ফেনী পিটিআই মাঠে সরকারি প্রাথমিক শিক্ষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মফিজুর রহমানের সভাপতিত্বে ও দেবাশীষ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, শেখ মো. গিয়াস উদ্দিন, কাজী ওয়াজি উল্যাহ, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুস, জহির উদ্দিন মজুমদার, মকসুদুর রহমান পাটোয়ারী প্রমুখ।