ফেনীতে ১৫ ইউপির চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর ও সোনাগাজী উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন।
সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
সোনাগাজী উপজেলার যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা হলেন জহিরুল আলম (আমিরাবাদ ইউনিয়ন), মো. রবিউজ্জমান (মতিগঞ্জ), মো. দেলোয়ার হোসেন (নবাবপুর), শামছুল আরেফিন (সোনাগাজী সদর), কুদরতি খুদা মুহাম্মদ ইসহাক (বগাদানা), মো. মোশারফ হোসেন (চরচান্দিয়া), মোশারফ হোসেন (মঙ্গলকান্দি), নুরুল ইসলাম (চরদরবেশ) ও এম এ হোসেন (চরমজলিশপুর)। এ ছাড়া গতকাল ফেনী সদর উপজেলার মো. মজিবুল হক (ফাজিলপুর), কাজী বুলবুল আহমেদ (কাজিরবাগ), মো. জানে আলম ভূঁঞা (শর্শদী), আনোয়ার হোসেন (পাঁচগাছিয়া), দিদারুল ইসলাম (কালীদহ) ও হারুন অর রশিদ (মোটবী) শপথ গ্রহণ করেছেন।
বেলা সাড়ে ১১টায় ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছয়টি ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) পি কে এম এনামুল করিম।
বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে নয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা।