ফেনীতে ১৫ টন সার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর থানার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের দক্ষিণে দুলা মিয়ার রাস্তার মাথা থেকে ১৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গত বুধবার চট্টগ্রামের আনোয়ারা সার কারখানা থেকে নোয়াখালীর সেনবাগের পলাশ ট্রেডার্সের ১৫ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে একটি ট্রাক সেনবাগের উদ্দেশে রওনা হয়। কিন্তু ট্রাকটি দুলা মিয়ার রাস্তার মাথায় স্থানীয় খুচরা সার ডিলার শহীদ উল্লার গুদামের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রাক থেকে সার নামানো শুরু হয়। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ট্রাকসহ সার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।