ফেনীতে ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ১৯ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গত রোববার রাতে ১৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী উপজেলার মনিপুর গ্রামে ফেনীর বিজিবির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ওই গ্রামের একটি গোয়ালঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকারের ৩৪২টি শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকা। জব্দকৃত শাড়ি ফেনীর শুল্ক গুদামে জমা করা হয়েছে।