ফেনীতে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আহমেঞ্চদ নূর নামে এক পলাতক আসামিকে ২০ বছর পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা গ্রেপ্তার করছে। গতকাল শুক্রবার দুপুরে ফেনীর মহীপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ভালুকিয়া গ্রামের মোহামঞ্চদ ছিদ্দিকের ছেলে আহমেঞ্চদ নূর (৫০) ১৯৮৯ সালে সামান্য টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের মোখলেছুর রহমান নামে একজনকে হত্যা করেন। হত্যার পর আহমেঞ্চদ নূর পাকিস্তানে পালিয়ে যান। এ ঘটনায় মামলা হলে ১৯৯২ সালে আদালত আসামি আহমেঞ্চদ নূরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি দেশে এসে ফেনী পৌরসভার মধুপুর গ্রামে তাঁর শশুরবাড়িতে ওঠেন। গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা তাঁকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহীপাল এলাকা থেকে গ্রেপ্তার করেন।র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডর মেজর মো. রকীবুল আমিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।