ফেনীতে ৪৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পুলিশ ও র্যাব সদস্যরা গতকাল সোমবার ৪৭৭ বোতল ফেনসিডিলসহ একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে। তবে অটোরিকশার চালক বা ফেনসিডিল পাচারের ঘটনায় জড়িত কাউকে তাঁরা ধরতে পারেননি। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ ৮২ হাজার টাকা।পুলিশ সূত্র জানায়, বিকেলে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় কুমিল্লার দিক থেকে আসা অটোরিকশাটিকে থামানোর সংকেত দেন। কিন্তু চালক সংকেত উপেক্ষা করে মহাসড়কের ফতেপুর ইমাম মার্কেটের সামনে এসে অটোরিকশাসহ ফেনসিডিল ফেলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ ও র্যাব সদস্যরা অটোরিকশায় থাকা ৪৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে ফেনী থানায় নিয়ে যান।