প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার মাদক বিক্রি ও সেবনের দায়ে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মো. একরামুল হক ওরফে মিন্টু (৩৮), মো. মমিন (৩৫) ও মো. নুরুল হুদা (৪০); সদর উপজেলার ফতেপুর গ্রামের মো. নাসির উদ্দিন (৩১); শহরের একটি মাছের আড়তের কর্মচারী মো. নাজমুল (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইকবালুর রহমান বলেন, গতকাল দুপুরে পুলিশের সহযোগিতায় বিরিঞ্চির একটি মাদকের আখড়ায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রি ও সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।