ফেনীতে ৫৮৬৫ জন শিক্ষার্থী পাঠ্যবই পায়নি
ফেনী জেলার বিভিন্ন উপজেলায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঁচ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী নতুন পাঠ্যবই পায়নি বলে জানা গেছে।জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, সরকার চলতি বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়েছে। কিন্তু বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, বেশ কিছু শিক্ষার্থী নতুন বছরের পাঠ্যবই পায়নি। এর মধ্যে সোনাগাজী উপজেলার ষষ্ঠ শ্রেণীর এক হাজার ৫০০ জন শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর এক হাজার ১৩০ জন শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর ৪১০ জন শিক্ষার্থীকে পাঠ্যবই দেওয়া যায়নি।সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন জানান, সোনাগাজীর ১৭টি বিদ্যালয়ের মধ্যে শুধু উপজেলা সদরের সোনাগাজী মো. ছাবের আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় ও সোনাগাজী বালিকা উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পেরেছেন। বাকি বিদ্যালয়গুলোর কিছু কিছু শিক্ষার্থীকে বই দেওয়া যায়নি।ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলফাত আলী বলেন, বিষয়টি এনসিটিবিকে জানানো হয়েছে। তারা দ্রুত বই পাঠানোর আশ্বাস প্রদান করেছে।