ফেনীতে ৬৪ লাখ টাকার ১২৭৭ পিস ভারতীয় শাড়ি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার ভোরে ৬৪ লাখ টাকা মূল্যের এক হাজার ২৭৭ পিস ভারতীয় শাড়ি আটক করেছেন। ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম বিওপির বিজিবির সদস্যরা সুবেদার মো. আফজাল হোসেনের নেতৃত্বে স্থানীয় দুর্গাপুর সিংহনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আফজল হোসেন জানান, আটক করা শাড়িগুলো জায়লস্কর ১৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে জমা দেওয়া হয়েছে।