ফেনীর আন্তজেলা ডাকাতসর্দার আজাদ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর কুখ্যাত আন্তজেলা ডাকাতসর্দার মো. আজাদকে (৩৬) গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজাদ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের ফয়েজ আহমঞ্চদের ছেলে।পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. আজাদের বিরুদ্ধে ফেনী, দাগনভূঞা, চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা, বাড়িঘরে ডাকাতি, গাড়ি ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে। ফেনী থানা-পুলিশ অনেক দিন থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল। গ্রেপ্তার এড়াতে তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে আত্মগোপন করেন।