ফেনীর ছয় পুলিশ কর্মকর্তাসহ ২৬ জনকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর থানার ছয় পুলিশ কর্মকর্তাসহ ২৬ জনকে বদলি করা হয়েছে।জেলার বিভিন্ন থানায় তাঁদের এই বদলি করা হয়।

আজ রোববার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক এই বদলির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেছেন, ‘জনস্বার্থেই ওই ২৬ পুলিশ সদস্যকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।তা ছাড়া এটা একটা রুটিনওয়ার্কও।’

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, কামাল, এরশাদ উল্লাহ, মেজবাহ উদ্দিন, গোলাম হাক্কানি, জোবায়দা নাহার।এ ছাড়া আরও ২০ জন পুলিশ কনস্টেবলকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।