ফেনীর তিন কৃতী সন্তান সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর তিন কৃতী সন্তান এ কে আজাদ চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী ও কামাল উদ্দিন সবুজকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায়, ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেওয়া হয়।প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা প্রধান অতিথি হিসেবে তিনজনের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেম, ক্রাউন গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলাল, ব্যবসায়ী আকরাম হোসেন হুমায়ুন ও নিজাম উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। সংগঠনের সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ফেনীর সাংবাদিকদের মধ্যে লোটন একরাম, এম আবদুল্লাহ ও একরামুল হক বক্তব্য দেন।