ফেনীর দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা উচ্চবিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব গতকাল শনিবার উদ্যাপিত হয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে সমবেত হতে শুরু করে। সকাল ১০টার মধ্যে বিদ্যালয়ের মাঠ ভরে যায়। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। পরে আনুষ্ঠানিক সভা ও সঞ্চৃতিচারণামূলক আলোচনা শুরু হয়। উদ্যাপন কমিটির সভাপতি আরিফ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও মো. সানাহ উল্লার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বগুড়ার পুলিশ সুপার আ ন ম খালেদ দর্পণ, এনজিও ব্যুরোর পরিচালক খুরশিদ আলম, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ তায়বুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।