ফেনীর ফুলগাজীতে বিদ্যালয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে গত মঙ্গলবার ফেরদৌসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক। এ সময় বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান, উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যালয়বিহীন গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ফেরদৌসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ফেরদৌসনগর কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করে।