ফেনীর বাতিল ও স্থগিত আট ইউপির নির্বাচন ৭ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন আগামী ৭ জুলাই ফেনী সদর উপজেলায় স্থগিত ও বাতিল হওয়া আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দিন ধার্য করেছে।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবদুল বাতেনের স্বাক্ষরিত চিঠিতে আটটি ইউপি নির্বাচনের নতুন তারিখ উল্লেখ করে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে না হওয়ায় ১৬ জুন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও মোটবী ইউপি নির্বাচন বাতিল করে কমিশন। এ ছাড়া একই দিন অনিবার্য কারণ দেখিয়ে ১৯ জুনের নির্ধারিত ফেনী সদর উপজেলার ছয়টি ইউপি নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। ইউনিয়নগুলো হলো: কাজিরবাগ, ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া, বালিগাঁও ও কালীদহ।