ফেনীর বেসরকারি শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত জুন মাসের বেতন গতকাল পর্যন্ত পাননি বলে জানা গেছে।
কয়েকজন শিক্ষক-কর্মচারী অভিযোগ করেন, সাধারণত প্রতি মাসের বেতন-ভাতা পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পাওয়া যেত। দাগনভূঞা উপজেলার রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক জানান, বেতন না পেয়ে অনেক শিক্ষক-কর্মচারী ধার-কর্জ করে পবিত্র রমজানের কেনাকাটা করতে বাধ্য হচ্ছেন।