ফেনীর মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ে শতবর্ষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব আজ শুক্রবার সকাল থেকে বিদ্যালয় মাঠে শুরু হবে। ১৯১২ সালে সোনাগাজীতে একমাত্র উচ্চবিদ্যালয় হিসেবে ‘মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্লাহকে সদস্যসচিব করা হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এবং দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ মোহামঞ্চদ মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। উৎসবে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশ থেকে বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন বলে প্রস্তুতি কমিটি সূত্র জানিয়েছে। দুই দিনের উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের সঞ্চৃতিচারণা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ক্রীড়ানুষ্ঠান ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া একটি সঞ্চরণিকা প্রকাশ করা হবে। উৎসব উপলক্ষে একটি গ্রামীণ মেলার আয়োজনও রয়েছে। এতে বেশ কয়েকটি স্টল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।