ফেনীর সোনাগাজীতে মা-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা সদরের মো. ছাবের মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ২৬ জানুয়ারি মা-সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মা–সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিন, পৌর কাউন্সিলর শেখ মামুন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন। বক্তারা বিদ্যালয়ের চলমান শিক্ষার মানোন্নয়নের জন্য মায়েদের ভূমিকা রাখার অনুরোধ জানান।
সভায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে কিছু উপদেশমূলক পরামর্শ দেন।