ফেন্সি প্রিন্টিংয়ের মালিকের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে শ্রমিক-দের প্রাণহানির জন্য শ্যামপুরের সোনারগাঁও ফেন্সি প্রিন্টিং অ্যান্ড ডায়িংয়ের মালিকসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে এ মামলা করা হয়।গতকাল কদমতলী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, কারখানা কর্তৃপক্ষের অবহেলা ও অসতর্কতার কারণে শ্রমিকদের প্রাণহানি ঘটেছে—এ অভিযোগ তুলে এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা করেন। মামলায় কারখানার মালিক মিজানুর রহমান ও ব্যবস্থাপক অপূর্ব রায়কে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত বুধবার ভোরে শ্যামপুর শিল্প এলাকার প্রিন্টিং ও ডায়িং কারখানাটির ছাদে শ্রমিকদের থাকার স্থানে ভয়াবহ আগুন লাগলে আটজনের মৃত্যু হয়।