ফেন্সিডিল উদ্ধার গাড়ি আটক গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাটহাজারী সড়কের পাহািড় এলাকা থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
এ সময় রুবেল(২০) ও সোহাগ (২৬) নামে দুই মাদক ব্যবসায়ী ও মো. রহমান (৩৫) ও বাবুল সেন(৩২) নামে দুই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ট্যাক্সিক্যাবটি৷
গতকাল শনিবার ভোরে তিন ঘণ্টা অভিযানের পর বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক গোলাম মোস্তফা এ ফেনসিডিলের চালান উদ্ধার করেন। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।