ফেব্রুয়ারি মাসে বাল্যবিবাহের শিকার ২৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাসে ৪১১ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৬৮টি। গণধর্ষণের শিকার সাতজন। ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ মাসে বাল্যবিবাহের শিকার হয়েছে ২৯ জন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া এক হিসাবে এ তথ্য জানানো হয়েছে।
১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে নারী ও কন্যাশিশু নির্যাতনের চিত্র তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। প্রতিবেদন অনুযায়ী, মাসটিতে বিভিন্ন কারণে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ২৯ জনের মধ্যে ১৪ জনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন কারণে ২৬ জন আত্মহত্যা করেছে। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন। এ ছাড়াও অন্যরা নানাভাবে নির্যাতনের শিকার হয়। বিজ্ঞপ্তি