ফেব্রুয়ারি মাসে ২৯ জন বাল্যবিবাহের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৪১১ জন নারী ও কন্যা শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৬৮টি। গণধর্ষণের শিকার সাতজন। ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ছাড়া মাসটিতে বাল্যবিবাহের শিকার হয়েছে ২৯ জন।

আজ মঙ্গলবার মহিলা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে নারী ও কন্যাশিশু নির্যাতনের চিত্র তুলে ধরেছে এ সংগঠন।

প্রতিবেদন অনুযায়ী, মাসটিতে বিভিন্ন কারণে ৪৬ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ২৯ জনের মধ্যে ১৪ জনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন কারণে ২৬ জন আত্মহত্যা করেছে। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন। এ ছাড়াও অনেকে​ নানাভাবে নির্যাতনের শিকার হয়। বিজ্ঞপ্তি