প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে গত এক মাসে ৫৯ জন নারী ও কন্যাশিশু খুন হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন ৭৯ জন। আর মোট নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৭৬টি। মানবাধিকার সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদ এক বিজ্ঞপ্তিতে নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য জানিয়েছে। পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই হিসাব রাখে। ৭৯টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৩ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে চারজনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৬ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন আটজন। যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ১৩টি।